1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

প্রতিদিন হাজার ছুঁই ছুঁই মৃত্যু, এতো লাশ কোথায় রাখবে ব্রিটেন?

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৩৭ Time View

যুক্তরাষ্ট্র, ইতালি,স্পেনের পথে এবার ব্রিটেন। মৃত্যুর মিছিল বেড়েই চলেছে রানীর এলিজাবেথের দেশে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে কভিড-১৯ রোগে আক্রান্ত আরও ৯১৭ জন মানুষ মারা গেছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, মহামারির প্রারম্ভিক এই পর্যায়ে মৃত্যুপুরী ইতালিতে যে মৃত্যুহার ছিল, সেটিকেও ছাড়িয়ে গেছে যুক্তরাজ্য। এরই মধ্যে দেশটিতে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছুঁই ছুঁই।

মহামারি নভেল করোনাভাইরাসে দেশটিতে প্রতিদিনই প্রায় এক হাজার করে মানুষ মারা যাচ্ছে। এ নিয়ে ব্রিটেনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে এখন ৯ হাজার ৮৭৫।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সময় শনিবার বিকেলে ৩টার দিকে করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৫ হাজারের বেশি মানুষের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ৭৮ হাজার ৯৯১ জন।

দেশটির বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণ এখন সেখানে ‘সর্বোচ্চ শিখরে’ পৌঁছাচ্ছে। গতকাল একদিনে মৃত্যুর হিসাবে স্পেন ও ইতালিকে ছাড়িয়ে যায় যুক্তরাজ্য। ইতালিতে একদিনে সর্বোচ্চ ৯১৯ এবং স্পেনে একদিনে সর্বোচ্চ মৃত্যু ৯৫০ জনের মৃত্যুর রেকর্ড রয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে ১০নং ডাউনিং স্ট্রিট। সবাইকে সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার। আগামী কয়েক সপ্তাহে দেশটিতে মৃত্যুহার ভয়াবহ আকারে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সূত্র- রয়টার্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ