1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

যুক্তরাজ্যে করোনায় মৃত মুসলমানদের জন্য আলাদা গণকবর

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৩৮ Time View

যুক্তরাজ্যে করোনায় মৃত মুসলমানদের জন্য আলাদা গণকবরের ব্যবস্থা করেছে দেশটির সরকার। প্রথমবারের মতো এক সাথে ১০ জন মুসলিম নারী-পুরুষকে গণকবরে সমাহিত করা হয়েছে। এর মধ্যে পাঁচজন পুরুষ ও অন্য পাঁচজন নারী। করোনাভাইরাসের কারণে মুসলিম সম্প্রদায়ের মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

সাউথ ইস্ট লন্ডনের কেমনাল পার্কস্থ কবরস্থানে শুক্রবার তাদের জানাজা ও দাফন করা হয়। ১০মিটার দীর্ঘ ও দুই মিটার প্রস্তের কবরে তাদের সমাহিত করা হয়েছে। এসময় তাদের পরিবারের একজন করে সদস্যদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। 

ফিউনারাল ডিরেক্টররা বলছেন, ৫০ জনের মৃতদেহ দাফনের অপেক্ষায় রয়েছেন। ইসলামিক রীতি অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে মৃতদের দাফন করা উচিত। কর্তৃপক্ষ জানিয়েছে, এই কবরস্থানের একটি অংশ শুধু মুসলিমদের জন্য যা সাফ গ্রেইভস নামে পরিচিত। এখানে ইসলামী রীতি অনুসারে মৃতদেহগুলো পৃথকভাবে সামাধিস্থ করা হবে। মৃতদের কাফনে ঢাকা হবে প্রথা অনুসারে পবিত্র মক্কার দিকে মুখ করে। তাদের দাফন করা হয় দেড় মিটার গভীরে। মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আরো ছয়টি গণকবরের পরিকল্পনা নেওয়া হয়েছে। সাধারণত এই কবরস্থানে দিনে দু’জন মুসলিমকে দাফন করা হলেও এখন প্রতিদিন ১০ জনেরও বেশি মানুষের দাফনের জন্য ফোন আসছে। 

কবরস্থানের বিশেষ প্রকল্প পরিচালক রিচার্ড গোমারসাল জানিয়েছেন, বর্তমানে বেশিরভাগই দাফন বা শেষকৃত্যের অনুষ্ঠান হচ্ছে করোনাভাইরাসজনিত। তারা ব্যক্তিগত প্লটগুলোর চাহিদা পূরণ করতে পারছেন না। তাই কিভাবে আরো দ্রুত দাফন করা যায় সে জন্য ইসলামি বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। 

এর আগে করোনাজনিত সংক্রমণে মৃতদের লাশ পুড়িয়ে ফেলার জন্য স্থানীয় কাউন্সিলগুলোকে প্রস্তাব দিয়েছিল সরকার। কিন্তু সংসদে সেই আইন পাশ করা সম্ভব হয়নি। যুক্তরাজ্যের মুসলিম জনগোষ্ঠী এর বিরুদ্ধে জনমত গঠন করলে এমপি নাজ শাহ সংসদে এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান করে। পরে সেটি বাতিল হয়। শেষ পর্যন্ত এখন গণকবরের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ