1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

এবার উবার চালকের মৃত্যু, নারী যাত্রী থেকে সংক্রমণ?

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৩৮ Time View

শারীরিক অবস্থা গুরুতর না হওয়ার পরেও একজন উবার চালক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। জানা গেছে, ট্যাক্সিতে উঠে একজন নারী যাত্রী একনাগাড়ে কাশি দেওয়ার জেরে ওই চালক আক্রান্ত হয়েছিলেন।।

দক্ষিণ লন্ডনের ৩৩ বছর বয়সী আইয়ুব আখতার গত শুক্রবার মারা যান। তার দিন কয়েক আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন। আইয়ুবের ভাই ইয়াসের বলেন, কাশি দেওয়া ওই নারী যাত্রীকে বহনের পর আমার ভাই করোনা আক্রান্ত হয়। 

তিনি আরো বলেন, ভাই আমাদের বলেছিল- একজন যাত্রী ট্যাক্সিতে উঠে একনাগাড়ে কাশি দিয়েছে। সেই ঘটনার জেরে তার ভয় হচ্ছে। এর কয়েকদিন পর তারও কাশি শুরু হয়। এমনকি রাতের বেলা আমার ঘর থেকে তার হৃদয় বিদারক কাশির শব্দ শুনতাম। ওই সময় সে শ্বাস নিতেও কষ্ট পেত। 

তিনি আরো বলেন, একপর্যায়ে ভাইয়ের পরিস্থিতি খারাপ হলে আমরা অ্যাম্বুলেন্স ডাকি। প্রথমে ক্রাইডনের মেডে হসপিটালে ভর্তি করা হয়। পরে ভাইকে স্থানান্তর করা হয় সেন্ট জর্জ’স হসপিটালে। 

মুঠোফোনে এক বার্তায় নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে সে আমাদের জানায়, আমি সত্যিই ভয়ে আছি। আমার জন্য তোমরা দোয়া করো। তার কয়েকদিন পরই সে মারা গেল।

তিনি আরো বলেন, আমরা ভাইকে দেখতে যেতেও পারিনি। কিন্তু আমরা জানি, সে খুব খারাপ অবস্থার মধ্যে ছিল। কারণ, আমরা তাকে বার্তা পাঠালেও সে পাল্টা বার্তা দিতে একদিনেরও বেশি সময় নিত।

ইয়াসের বলেন, ভাই আমাদের কাছে বার্তা পাঠিয়েছিল- সে খুব ভয়ে আছে। কারণ ডাক্তাররা তাকে শ্বাস-প্রশ্বাস চালিয়ে যেতে বলেছে। কিন্তু সে নিজের ফুসফুস দিয়ে শ্বাস টেনে নিতে পারছে না। সবকিছু খুব অল্প সময়ের মধ্যে ঘটছিল। শেষ পর্যন্ত তার খারাপ পরিণতি হলো।

তিনি আরো বলেন, আমরা তাকে দেখার অনুমতি পাইনি। তার শেষকৃত্য কখন করা হবে, সে ব্যাপারেও জানি না। অথচ আমাদের ধর্মে শেষকৃত্য করা হয় মারা যাওয়ার এক বা দুইদিনের মধ্যে।

সূত্র : গার্ডিয়ান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ