1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

করোনার ক্রান্তিকাল : শিশুর নাম ‘লকডাউন’!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৩২ Time View

করোনাভাইরাসের আতঙ্কে রয়েছে পুরো বিশ্ব। আর এই অস্থির সময়ের স্মৃতিকে ধরে রাখতে সদ্যোজাতের নাম রাখলে রাখলেন লকডাউন এক দম্পতি।

ভারতের মধ্যপ্রদেশে এ ঘটনা ঘটেছে।

সোমবার মধ্যপ্রদেশের শেওপুর জেলার বাচেরি গ্রামে একটি পুত্রসন্তানের জন্ম দেন মঞ্জ‌ু মাইল।

ছেলের কী নাম রাখা হবে, জানতে চাইলে নার্সকে তিনি জানিয়ে দেন ছেলের নাম রাখবেন ‘লকডাউন’।

অবাক নার্স আবার জিজ্ঞেস করলে তিনি জানান যে, লকডাউনই তো সবার বাঁচার রাস্তা দেখাচ্ছে। তাই ছেলের নাম তিনি ‘লকডাউন’ রাখবেন যাতে এই কঠিন সময়কে কেউ ভুলে না যায়।

প্রসঙ্গত, এর আগে এক দম্পতি তাঁদের সদ্যোজাত যমজ সন্তানের নাম রাখেন করোনা আর ভাইরাস। এবার সেই পথে হেঁটে মঞ্জ‌ু মাইল সদ্যোজাতের নাম রাখলেন লকডাউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ