1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

ক্ষতিগ্রস্থ বেসরকারি চাকরিজীবীদের বেতনের ৬০ ভাগ দেবে সৌদি সরকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৪২ Time View

করোনাভাইরাস মহামারির কারণে ক্ষতিগ্রস্থ শিল্পগুলিতে নিয়োজিত বেসরকারী খাতের কর্মীদের বেতনের ৬০ শতাংশ পরিশোধ করার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এটা সৌদির সর্বশেষ বড় অর্থনৈতিক প্যাকেজ যা ভাইরাসটির আর্থিক প্রভাবকে কমাতে সহায়তা করবে।

রাষ্ট্র পরিচালিত সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, করোনাভাইরাসের কারণে যেসব প্রতিষ্ঠান তাদের কর্মীদের ছুটি দিতে ব্যাধ্য হয়েছে তারা এই প্যাকেজ সহায়তার জন্য আবেদন করতে পারবে। আগামী তিন মাসের জন্য কর্মীদের বেতনের ৬০ শতাংশ সরকার পরিশোধ করবে। একজন কর্মীর জন্য এই প্রণোদনার পরিমাণ তিন মাসে সর্বোচ্চ ৯ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৪৬ হাজার টাকা)। এজন্য মোট ব্যয় ধরা হয়েছে ৯ বিলিয়ন রিয়াল।

অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান এই বিশাল প্যাকেজ ঘোষণার জন্য বাদশাহ সালমানকে ধন্যবাদ জানিয়ে বেসরকারি খাতের সংস্থাগুলিকে শ্রমিকদের সুরক্ষার জন্য আহ্বান জানিয়েছেন। মহামারির প্রাদুর্ভাবের সময় লোকজন যাতে কম ক্ষতিগ্রস্থ হয় এবং বাঁচার উপায় খুঁজে পান সে জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘জাতীয় বেকার সহায়তা ব্যবস্থা সনদের মাধ্যমে নতুন এই সহায়তা প্যাকেজ পরিচালনা করা হবে। প্রায় ১২ লাখ সৌদি এই আর্থিক প্রণোদনায় উপকৃত হবে। তিন মাস এই সহায়তা দেওয়ার পর বিষয়টির পর্যালোচনা করবে ফাইন্যান্সিয়াল অথরিটি। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে এই ব্যবস্থা আরও বাড়ানো হবে নাকি বন্ধ করে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, এপ্রিল মাসের বেতনের নগদ প্রণোদনা মে মাসের ৩ তারিখের মধ্যে অফিসগুলিতে প্রেরণ করা হবে।

সৌদি সরকার এরই মধ্যে কোভিড -১৯ এর বিস্তার ঠেকাতে ৭০ বিলিয়ন রিয়ালের আরেকটি বিশাল প্যাকেজ ঘোষণা করেছে। করোনার লকডাউনে ক্ষতিগ্রস্থ সংস্থাগুলিকে সহায়তায় এই প্যাকেজের ব্যবস্থা।

করোনার বিস্তার ঠেকাতে সৌদি আরবের বিভিন্ন শহরে লকডাউন ঘোষণা করে কারফিউ জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশটির মক্কা, মদিনা, জেদ্দা, রিয়াদ, আজইয়াদ, আল মাসাফি, মিসফালাহ, আল হুজুন, নাকাসা ও হোশ বকর এলাকায় প্রবেশ বা বহির্গমন নিষিদ্ধ করা হয়েছে। কারফিউ চলাকালীন সকাল ৬টা থেকে বিকেল ৩টার মধ্যে শুধু চিকিৎসা ও নিত্যপণ্য কেনাকাটায় বাইরে যাওয়া যাবে।

উল্লেখ্য, সৌদি আরবে ভয়াবহ আকার ধারণ করছে করোনাভাইরাস। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে পাঁচ জনের। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮৮৫ জনে। মোট মৃত্যু হয়েছে ২১ জনের।

সূত্র-দ্য ন্যাশনাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ