1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বিপি সিঙ্গাপুর ও কাতার এনার্জি থেকে ৬ কার্গো এলএনজি কিনবে সরকার নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ ‘অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে বিশ্বে বায়ুদূষণে পঞ্চম ঢাকা টানা ৮ দিন পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু সীমান্তে কড়াকড়ি, স্থলপথেও চাপে ইরানের বাণিজ্য বর্তমান সংসদ পাঁচ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম অবশ্যই সিনেমায় অভিনয় করব, তবে এখন নয় : নীহা কাজেমিরোর আরেকটি আত্মঘাতী গোল, ১৩ ম্যাচ পর গোল পেলেন না মেসি মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন ১১ ওভার বল করেছেন আফগান অধিনায়ক, আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলল বাংলাদেশ

যুক্তরাজ্যে করোনার ভয়াল থাবা, ২৪ ঘণ্টায় রেকর্ড ৫৬৯ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৬০ Time View

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড পাঁচশ ৬৯ জনের মৃত্যু হয়েছে। আর মারণ ভাইরাস করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন চার হাজার দু’শ ৪৪ জন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার সাতশ ১৮ জনে। আর মোট মৃত্যু হয়েছে দুই হাজার নয়শ ২১ জনের। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একশ ৩৫ জন।

এর আগে একদিনে সবচেয়ে বেশি মারা যান ১ এপ্রিল। পাঁচশ ৬৩ জন মারা যান গতকাল। আর করোনা ভাইরাসে সংক্রমিত হন চার হাজার তিনশ ২৪ জন। গতকালকের চেয়ে দেশটিতে আজ সংক্রমণ কমেছে। কিন্তু প্রাণহানি বৃদ্ধি পেয়েছে।

এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বরিস জনসনও। রোগ শনাক্ত হওয়ার পর থেকে সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি। প্রয়োজন হলে আরও কড়া বিধিনিষেধ আরোপ করা হবে বলেও জানান তিনি। কয়েকদিন আগেই করোনাভাইরাস সঙ্কট আরো খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যের সব বাড়িতে পাঠানো এক খোলা চিঠিতে এ হুঁশিয়ারি জানান তিনি।

২০১৯ সালে ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো নতুন করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর এখন বিশ্বের দুই শতাধিক দেশে তা ছড়িয়েছে। বিশ্বজুড়ে বর্তমানে করোনায় আক্রন্ত মানুষের সংখ্যা নয় লাখ ৫৫ হাজার একশ ৩৬। আর মারা গেছেন ৪৮ হাজার পাঁচশ ৭৬ জন মানুষ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ তিন হাজার ১১ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ