1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করলেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানিরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৩৮ Time View

অস্ট্রেলিয়ার গবেষকরা গবেষণাগারে করোনাভাইরাসের দু’টি ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেই দু’টি ভ্যাকসিন প্রাণীর ওপর প্রয়োগের অনুমতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। জানা গেছে, ওই দু’টি ভ্যাকসিন আবিষ্কার করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং মার্কিন কম্পানি
ইনোভিও ফার্মাসিউটিক্যাল।

ভ্যাকসিনগুলো করোনাভাইরাসের চিকিৎসায় কার্যকর হয় কিনা এবং সেসব ভ্যাকসিন মানুষের জন্য নিরাপদ কিনা তা মূল্যায়ন করবে অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা।

এদিকে করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য বিশ্বের বিভিন্ন দেশে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানিরা। তবে এখন পর্যন্ত করোনা চিকিৎসার কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। গবেষকরা বলছেন, কবে নাগাদ ভ্যাকসিন বাজারে আসবে তা এখনই নিশ্চিতভাবে জানানো যাচ্ছে না। তবে অন্তত এক থেকে দেড় বছর সময় লাগতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ