1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

নিজের ৭ মাসের বেতন দুস্থদের দিয়ে দিলেন এরদোগান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৩৮ Time View

করোনার ভয়াল আঘাত ভেঙেচুরে তছনছ করে দিচ্ছে বিশ্ব। বাদ যায়নি এরদোগানের দেশ তুরস্কও। দেশটিতে ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার। মৃত্যু হয়েছে ১৬৮ জনের। ইউরোপের দেশ হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একটি তহবিল গঠন করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। নিম্নআয়ের ও দুস্থ মানুষকে সাহায্যের জন্য গঠিত ‘ন্যাশনাল সলিডারিটি ক্যাম্পেইন’ নামে ওই তহবিলের কার্যক্রম তিনি শুরু করেছেন নিজের সাত মাসের বেতনের অর্থ দিয়ে।

গতকাল সোমবার (৩০ মার্চ) জাতির উদ্দেশে দেয়া ভাষণে এরদোয়ান এই তহবিল গঠনের ঘোষণা দেন।

এই ভাইরাসের কারণে সারাবিশ্বের মতো তুরস্কের অর্থনৈতিক কর্মকাণ্ডও স্থবির হয়ে পড়েছে। ফলে সবচেয়ে বেশি বিপদে পড়েছে নিম্নআয়ের মানুষ। এদের সহায়তায় ওই তহবিল গঠনের ঘোষণা দিয়ে এরদোগান বলেন, নিজে সাত মাসের বেতনের অর্থ দিয়ে আমি আজ এই ক্যাম্পেইন শুরু করলাম। এই ক্যাম্পেইনে মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা ৫২ লাখ লিরার বেশি অনুদান দিয়েছেন।

তিনি জানান, করোনাভাইরাসের বিস্তাররোধে নেয়া কার্যক্রমে যে নিম্নআয়ের মানুষেরা সবচেয়ে বেশি ভুগছেন তাদের সাহায্য-সহযোগিতার জন্য এই তহবিল গঠন করা হয়েছে।

করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য তুরস্কের চিকিৎসাবিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে এরদোগান বলেন, অন্য দেশের তুলনায় আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো। আমাদের বিজ্ঞানী-গবেষকরা এই ভাইরাসের প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বছর শেষেই একটি ফল পাবো বলে আমরা আশাবাদী।

এসময় করোনার বিস্তাররোধে সরকারের নানা কার্যক্রমের কথা জাতির উদ্দেশে তুলে ধরেন এরদোগান।

সূত্র- হুরিয়াত ডেইলি নিউজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ