1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
তিন দিন বন্ধ থাকার পর আবার চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ৬০ কোটি টাকার লভ্যাংশ সরকারি কোষাগারে জমা দিল পল্লী সঞ্চয় ব্যাংক তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার জন্যই ‘নতুন কুঁড়ি’র আয়োজন : ক্রীড়া প্রতিমন্ত্রী ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম অনির্দিষ্টকাল স্থগিত আ.লীগকে ফেরাতে যা যা করা দরকার, তাই করছে বিএনপি অভিনেত্রী তানজিন তিশার মামলা অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ আচমকা পদ হারিয়ে কী বলছেন আশরাফুল? ডিএনসিসির টেন্ডারে দলীয় পরিচয়ের সুযোগ নেই : প্রশাসক বিমানের ঢাকা-দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত সচল হল জনতা ব্যাংকের ওয়েবসাইট

যুদ্ধের কিনার থেকে ফিরে এলো রাশিয়া-তুরস্ক, অস্ত্রবিরতি ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৫৫ Time View

সিরিয়ার ইদলিব নিয়ে রাশিয়ার সঙ্গে তুরস্কের চলমান যুদ্ধাবস্থার অবসান হয়েছে। অস্ত্রবিরতির ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে ছয় ঘণ্টা ধরে বৈঠক করেন বিশ্বের প্রভাবশালী এই দুই নেতা।

সিরিয়ার সর্বশেষ বিদ্রোহী ঘাঁটি ইদলিবে গত ডিসেম্বর থেকে রক্তপাত ও সহিংসতা বাড়ছিল। অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে রুশ-সমর্থিত সিরীয় সরকার অভিযান শুরু করলে উত্তেজনা বেড়ে যায়।

রাশিয়ার রাজধানী মস্কোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে এই অস্ত্রবিরতি কার্যকর করা হয়েছে।

সিরীয় সেনাবাহিনীকে বিতাড়িত করতে ইদলিবে কয়েক হাজার সেনা পাঠিয়েছে তুরস্ক। তিনি বলেন, সিরীয় সরকারি বাহিনী অব্যাহত হামলা চালিয়ে আসলে তুরস্ক নীরব বসে থাকবে না। আঙ্কারা তখন সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে।

পুতিন বলেন, তুরস্কের সঙ্গে সবসময় রাশিয়া একমত না হলেও আশা করা হচ্ছে যে এই চুক্তি ইদলিবের সংঘাতের অবসানে সহায়তা করবে। এতে সাধারণ মানুষের ভোগান্তি যেমন কমবে, তেমনি ক্রমবর্ধমান মানবিক সংকটও কমে আসতে থাকবে।

চুক্তি কার্যকর করা হলেও তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদুলু বলছে, শুক্রবার সকালে ২১ সিরীয় সেনাকে হত্যা করেছে তুর্কি বাহিনী। এছাড়া দুটি কামান ও দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ধ্বংস করে দেয়া হয়েছে।

ডিসেম্বরের শেষ থেকে অন্তত ১০০ শিশুসহ তিন শতাধিক বেসামরিক নাগরিক ইদলিবে নিহত হয়েছেন। আর তুর্কিশ সীমান্ত বরাবর প্রায় ১০ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ