1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

করোনা সন্দেহে বাংলাদেশি নারী কলকাতার হাসপাতালে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৬০ Time View

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে কলকাতার বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে এক বাংলাদেশি নারীকে। জ্বর ও শ্বাসকষ্টসহ একাধিক উপসর্গ রয়েছে তার। চট্টগ্রাম থেকে রিজেন্ট এয়ারে কলকাতা এয়ারপোর্টে পৌঁছান ওই নারী। বিমানবন্দরে চেকআপে তার জ্বর ও শ্বাসকষ্ট ধরা পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে ভগবানপুরে ইন্দোনেশিয়া-ফেরত এক যুবককে ঘিরে তৈরি হয়েছে সন্দেহ। তার শরীরেও করোনা ভাইরাসের একাধিক উপসর্গ দেখা গেছে।

এরইমধ্যে ভারতে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। তবে করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত না হতে আহ্বান জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। ভারত করোনা ভাইরাস মোকাবিলায় পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে বলে সংসদে বিবৃতি দিয়ে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সংসদে করোনা ভাইরাস নিয়ে বিবৃতি দিতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, করোনা ভাইরাস নিয়ে অযথা ভারতীয়দের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ