1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

হলিউড মোগল হার্ভে উইনস্টেইন ধর্ষণে দোষী সাব্যস্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৩ Time View

হলিউডের প্রখ্যাত প্রযোজক হার্ভে উইনস্টেইন যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। সাবেক এই হলিউড মোগলের বিরুদ্ধে প্রযোজনা সহকারী মিমি হ্যালেইকে যৌন নির্যাতন এবং অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জুরি বোর্ড তাঁকে দোষী সাব্যস্ত করেছেন। সোমবার এ বিষয়ে ঘোষণা দিয়েছে আদালত।

সোমবার নিউইয়র্কের একটি জুরি বোর্ড বলেছেন, যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন হার্ভে উইনস্টেইন। আর এর ফলে ‘মি টু’ আন্দোলনের জন্য এটি একটি বিজয় হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বজুড়ে ‘মি টু’ আন্দোলনের ঘটনায় এই প্রথম কোন ক্ষমতাশালী ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হলো।

জানা গেছে, ৬৭ বছর বয়সী হার্ভের বিরুদ্ধে সাবেক প্রযোজনা সহকারী মিমি হ্যালেইকে যৌন নির্যাতন এবং অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। আগামী ১১ই মার্চ তাঁর সাজা শোনানো হবে । তার সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।

হলিউড অভিনেত্রী সালমা হায়েক, উমা থারমানসহ ৮০ জন নারী হার্ভে উইনস্টেইন বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন। গত ৬ই তার বিরুদ্ধে অভিযোগের বিচার শুরু করে নিউইয়র্কের আদালতে।

এদিকে, সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, আদালতের ওই ঘোষণার পর সোমবার রাতে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় হার্ভে উইনস্টেইনকে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র : বিবিসি, রয়টার্স, নিউইয়র্ক পোস্ট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ