1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

ট্রাম্পের মুখে বলিউডের প্রশংসা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৫ Time View

সোমবার ভারতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে নামার পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাাম্প এবং মেলানিয়াকে অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দর থেকে সবরমতী আশ্রম পরিদর্শন করে, মোতেরা স্টেডিয়ামের উদ্ধোধনে হাজির হন সস্ত্রীক ট্রাম্প।

মোতেরার উদ্বোধনে হাজির হয়ে আমেরিকা ভারতকে ভালোবাসে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়ষী প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প। ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি বলিউডের প্রশংসা শোনা যায় ট্রাম্পের মুখে।

তিনি বলেন, প্রতি বছর বলিউড প্রায় ২০০০ সিনেমা তৈরি করে। যা কার্যত গর্বের বিষয়। শুধু তাই নয়, ভারতে ‘ডিডিএলজে’ অর্থাত দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-র মতো সিনেমাও তৈরি করা হয় বলে প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। এসবের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের মুখে উঠে আসে শোলে, ভাংড়া এবং ভারতীয় সঙ্গীতের প্রশংসাও।

প্রসঙ্গত ২০১৫ সালে ভারত সফরের সময় ততকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও বলিউডের প্রশংসা করেন। ওই সময় তিনিও ডিডিএলজে এবং ‘স্যানোরিটার’ প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। এবার ট্রাম্পের ভারত সফরর দিনও উঠে এল শাহরুখ খান এবং কাজলের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-র প্রসঙ্গ।

বলিউডের পাশাপাশি ভারতীয় ক্রিকেটের প্রশংসাও করেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর মুখে উঠে আসে শচিন টেন্ডুলকার এবং বিরাট কোহলির নামও। জিনিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ