1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

ছয়তলা থিকে নিচে পড়ল দামি গাড়ি, রহস্যের জট খুলছে না

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫০ Time View

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ছয়তলার ছাদ থেকে দামি একটি গাড়ি নিচে পড়ে গেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন গাড়ির চালক। গতকাল রবিবার গভীর রাতে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান, তারা দেখেন- একটি ম্যাকডোনাল্ডসের সামনে গাড়িটি পড়ে আছে। আর তার মধ্যে কাতরাচ্ছে চালক। ওই সময় চালকের জ্ঞান ছিল। দমকল বাহিনীর কর্মীরা তাকে গাড়ি থেকে বের করেছে।

২০ বছর বয়সী ওই তরুণের নাম-পরিচয় জানা যায়নি। কারণ, গাড়ি থেকে বের করার পরপরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পুলিশের তত্ত্বাবধানে দমকল বাহিনীর কর্মীরা তড়িঘড়ি করে তাকে স্থানীয় ট্রমা সেন্টারে পাঠিয়ে দেয়।

পুলিশ জানিয়েছে, ওই গাড়িতে দু’জন যাত্রী ছিল। তবে গাড়িটি ছাদ থেকে নিচে পড়ে যাওয়ার আগেই তারা লাফ দিয়ে নেমে গেছেন। ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে, সে ব্যাপারে স্বচ্ছ ধারণা পাচ্ছে না পুলিশ।

তবে, পুলিশের অনুমান- মাদকাসক্ত হয়ে থাকতে পারেন ওই চালক। হয়তো মাদক সেবন করে গাড়ি চালাচ্ছিলেন তিনি। চিকিৎসকদের রিপোর্ট হাতে এলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। সেই সঙ্গে সুস্থ হলেই পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে ওই তরুণকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ