1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

ভারতের পথে ট্রাম্প, স্বাগত জানিয়ে মোদির টুইট

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৬ Time View

আজ সোমবার দু’দিনের সফরে সস্ত্রীক ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন। এর মধ্যেই তাঁকে স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার বিকেলে প্রধানমন্ত্রী মোদি টুইটারে লেখেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে তৈরি ভারত। আহমেদাবাদে হবে প্রথম অনুষ্ঠান।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুজরাতের আহমেদাবাদ, নয়াদিল্লি এবং আগ্রা যাবেন। এর আগে, বাহুবলী সিনেমার একটি সম্পাদনা করা ভিডিও শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনেমার মূল চরিত্রের সঙ্গে তাঁর মুখ বসানো হয়েছে।

টুইটারে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ভারতের বন্ধুর সঙ্গে সাক্ষাৎ-এর দিকে তাকিয়ে রয়েছি।’ ভারত সফরে, আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। নয়াদিল্লি পৌঁছানোর আগে যাবেন আগ্রায় তাজমহল পরিদর্শনে।

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই ভারতে আসছেন মেয়ে ইভাঙ্কা এবং জামাই জারেদ কুশনের। তাঁরা দুজনেই মার্কিন প্রেসিডেন্টের উচ্চপদস্থ পরামর্শদাতা। সফরে, পারষ্পরিক একমতে থাকা বাণিজ্যচুক্তি নিয়ে ভারত-মার্কিন আলোচনা হবে। যদিও সূত্রের খবর, বৃহত্তর বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা কম।

প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেছেন যে, ভারতের উচ্চহারে শুল্ক, এবং ভারতীয় বাজারে আরও জায়গা প্রয়োজন।

দু’দিনের ভারত সফরে নয়াদিল্লির বিলাসবহুল আইটিসি মৌর্য হোটেলে উঠবেন ট্রাম্প ও তার পরিবার।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ট্রাম্পকে স্বর্ণ আর রুপায় মোড়ানো পাত্রে খাবার পরিবেশন করে আপ্যায়ন করা হবে।

ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া রাখতে আলপনা আর নকশায় সেজেছে আইটিসি মৌর্য হোটেল। শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্টের কথা মাথায় রেখে হোটেলের ১৫তলায় সাড়ে চার হাজার বর্গ ফুটের ‘চাণক্য প্রেসিডেনশিয়াল স্যুইট’ তৈরি করা হয়েছে।

কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হোটেল ও এর আশেপাশের এলাকা। হোটেলে তৈরি করা হয়েছে আলাদা প্রবেশপথ, লিফটের ব্যবস্থা।

শুধু হোটেলেই নয় ট্রাম্পের খাওয়া দাওয়াতেও থাকবে রাজকীয় ছোঁয়া। আইটিসি মৌর্য হোটেলের বুখারা রেস্তোরাঁয় তাদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ মেনু। এতে রয়েছে ট্রাম্প প্ল্যাটার, থাকবে ভারতীয় খাবার এবং মিষ্টি। এছাড়াও থাকবে মার্কিন প্রেসিডেন্টের প্রিয় খাবার বেকন অ্যান্ড এগস এবং চেরি ভ্যানিলা আইসক্রিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ