1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

মোদির সঙ্গে ধর্মীয় স্বাধীনতা নিয়ে কথা বলতে পারেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৬ Time View

মুসলিমবিরোধী নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে উত্তাল ভারত। এসময় ভারতে সফরে আসতে যাচ্ছেন ট্রাম্প। বলা হচ্ছে, সফরে এসে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতের ধর্মীয় স্বাধীনতার বিষয়ে প্রশ্ন করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উঠবে গণতন্ত্র রক্ষার প্রসঙ্গও। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ভারত ও আমাদের দেশে যে গণতান্ত্রিক ঐতিহ্য ও ধর্মীয় স্বাধীনতার পরিবেশ রয়েছে, তা নিয়ে আলোচনা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভারত সফরে বিষয় দু’টি নিয়ে তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে যেমন একান্তে আলোচনা করবেন, তেমনই তা নিয়ে বলবেন প্রকাশ্যেও। এর মধ্যে ধর্মীয় স্বাধীনতার বিষয়টি অগ্রাধিকার পাবে।

তিনি বলেন, সিএএ এবং এনআরসি নিয়ে আমরা ভালো করেই জানি। আমরা উদ্বিগ্নও। আমার মনে হয়, প্রেসিডেন্ট ট্রাম্প এই দু’টি বিষয় নিয়েই কথা বলবেন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে। ধর্মীয় স্বাধীনতা রক্ষার বিষয়টি ভারতের সংবিধানেই রয়েছে। সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের সম্মান দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। বিশ্বের প্রধান চারটি ধর্মের পীঠস্থান ভারত। তাই প্রেসিডেন্ট ট্রাম্পের কাছেও বিষয়টি খুব গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ