1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

করোনা আক্রান্ত হয়ে ইতালিতে আরো একজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৯ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজন মারা গেছেন ইতালিতে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। উত্তর ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে ৩০ জন আক্রান্ত হয়েছেন। ইতালির উত্তরাঞ্চলীয় ১০টি শহরে এক সপ্তাহের জন্য জনসমাগমস্থল বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, করোনা আক্রান্ত হয়ে নিহত ব্যক্তি মিলানের লম্বার্ডি অঞ্চলের বাসিন্দ। এর আগে ৭৭ বছর বয়সী এক ব্যক্তিও মারা যান। তিনি ভেনেটো অঞ্চলের কাছেই পদুয়ার বাসিন্দা ছিলেন।

সারা বিশ্বের মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৬ হাজার দু’শ ৮৮ জনে ঠেকেছে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার তিনশ ৪৫ জনে।

ইসরায়েল ও লেবাননেও এই ভাইরাসে প্রথম সংক্রমণের খবর পাওয়া গেছে । চীনের বাইরে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইরানে চার জন মারা যাওয়ার পর এমন উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটির প্রধান টেডরস আধানম গেব্রিয়াসাস।

এদিকে, দক্ষিণ কোরিয়ায় একদিনেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২০৪ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ