1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করবে রাশিয়া?

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৫ Time View

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন। এদিকে, মার্কিন গোয়েন্দা সূত্রগুলোর বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম দাবি করেছে, এই নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করে ডোনাল্ড ট্রাম্পকে পুনর্নির্বাচিত করতে চায় দেশটি।

রাশিয়ার পক্ষ থেকে এ অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। এক বিবৃতিতে মস্কোর পক্ষ থেকে এ অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছেন।

দিমিত্রি পেসকভ বলেছেন, এ ধরনের বিভ্রান্তিকর অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে। কিন্তু এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

মার্কিন গোয়েন্দা সূত্রগুলোর বরাত দিয়ে দেশটির গণমাধ্যম একদিন আগে খবর দিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করে ডোনাল্ড ট্রাম্পকে পুনর্নির্বাচিত করতে চায় রাশিয়া।

ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের গোয়েন্দা কমিটির এক শুনানিতে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা তাদের এই ধারনার কথা জানিয়েছেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় রাশিয়ার সঙ্গে গোপন সম্পর্কের কথা অস্বীকার করেছেন ট্রাম্প

মার্কিন কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে দাবি করে এসেছেন, রাশিয়া আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে।

গত কয়েক বছর ধরে ওয়াশিংটন অভিযোগ করে এসেছে, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল। ওই অভিযোগও প্রত্যাখ্যান করে এসেছে মস্কো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ