1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

নারীদের ভুয়া ছবি ব্যবহার করে ইসরায়েলি সৈন্যের ফোন হ্যাক হামাসের!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৭ Time View

নারীদের ভুয়া ছবি ব্যবহার করে তাদের বেশ কিছু সৈন্যের ফোন হ্যাক করেছে হামাস। বিভিন্ন ভঙ্গিতে যেসব নারীদের ছবি ব্যবহার করা হয়েছে, দেখে মনে হচ্ছে তারা পুরুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সৈন্যদের কাছে অল্প বয়সী নারীদের নকল ছবি পাঠানো হয়েছিল। সেগুলো খুলে দেখার সাথে সৈন্যদের অজান্তে তাদের মোবাইলে একটি অ্যাপ হয়ে যায়। হ্যাকাররা ভুল হিব্রু ব্যবহার করেছে। ওই নারীরা দৃষ্টি প্রতিবন্ধী অথবা বধির এমনটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। বন্ধুত্ব হওয়ার পর সেনাদের একটা লিংক পাঠানো হয়েছে এবং বলা হয়েছে এটির মাধ্যমে তারা একে অপরকে ছবি পাঠাতে পারবে।

লিংকে ক্লিক করার পর ফোনে ম্যালওয়ার ডাউনলোড হয়ে গেছে। এর ফলে ফোনগুলোতে এমন এক ভাইরাস ইন্সটল হয়েছে যা দিয়ে ফোনের সকল ছবি, ফোন নম্বর, তথ্য ও অবস্থান জানা সম্ভব। এই ভাইরাস দিয়ে ফোন ব্যবহারকারীর অজান্তে সেটি দিয়ে ছবি তোলা ও ভিডিও করা সম্ভব। ওই মুখপাত্র বলছেন, তাতে অবশ্য তেমন কোনো গোপন তথ্য তারা নিতে পারেনি।

গাজার নিয়ন্ত্রণে থাকা হামাস ও ইসরায়েল একে অপরকে চিরশত্রু বলে মনে করে। তারা নিয়মিত একে অপরের গোপন তথ্য সংগ্রহ করতে চেষ্টা করে। কাছাকাছি সময়ে এনিয়ে তৃতীয়বারের মতো হামাস এমন তথ্য চুরি করতে সৈন্যদের মোবাইল ফোনে ঢোকার চেষ্টা চালিয়েছে।

তবে মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জনাথান কর্নিকাসের মতে, একটি ছিল কৌশলগত দিক থেকে সবচাইতে অগ্রসর। তিনি বলছেন, দেখে মনে হচ্ছে আগের থেকে আরো অনেক কিছু শিখেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ