1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি বাড়লো স্বর্ণের দাম ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

হাসকিং মিলের বয়লার বিস্ফোরিত হয়ে নিহত ১

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫১ Time View

ঠাকুরগাঁও সদর উপজেলা রাজাগাঁও গ্রামে হাসকিং মিলের বয়লার বিস্ফোরিত হয়ে সলেমান আলী (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসকিং মিলের মালিকসহ কমপক্ষে আটজন আহত হন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় জানান, রবিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪ নম্বর রাজাগাঁও ইউনিয়নের রাজাগাঁও গ্রামের ভাই ভাই হাসকিং মিলে শ্রমিকরা ধান সেদ্ধর কাজ করছিল। বেলা অনুমান ১১টায় হাসকিং মিলের বয়লারটি আকস্মিকভাবে বিস্ফোরিত হয়ে প্রায় ২ শ গজ দূরে বাদিয়া মার্কেট বাজারের পাশে গিয়ে পড়ে। বিস্ফোরণে বয়লারের গরম পানিতে ঝলসে গিয়ে ঘটনাস্থলে সলেমান আলী (৫০) নামে একজন মিল শ্রমিক নিহত হন। তিনি ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

এ ঘটনায় মিলের আট শ্রমিক আহত হয়। আহতদের তাৎক্ষণিক ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লা আল মামুন, সদর উপজেলা চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটো, রাজাগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ