1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি বাড়লো স্বর্ণের দাম ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

কেজরিওয়ালের ঐতিহাসিক শপথ আজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৬৫ Time View

দিল্লির মুখ্যমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। হেভিওয়েট জয়ের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো দিল্লির মসনদে বসছেন কেজরিওয়াল। আজ রবিবার দিল্লির রামলীলা ময়দানে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।

যে মঞ্চ থেকে রাজনৈতিক জীবনের হাতেখড়ি হয়েছিল কেজরিওয়ালের, সেই রামলীলা ময়দানের মঞ্চেই আরও পাঁচ বছরের জন্য দিল্লির প্রশাসনিক প্রধানের দায়িত্বভার কাঁধে তুলে নিতে চলেছেন তিনি।

দিল্লির বিধানসভা নির্বাচনে ৭০ আসনের মধ্যে ৬২ আসন পেয়ে দুরন্ত জয় পেয়েছে আম আদমি পার্টি। বিজেপি পেয়েছে মাত্র আটটি। ২০১৫ সালের কাছাকাছিই ফলাফল করেছে আম আদমি পার্টি।

জানা গেছে, এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির সাত বিজেপি সাংসদ ও নবনির্বাচিত আট বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, এই শপথগ্রহণ অনুষ্ঠান ‘দিল্লিকেন্দ্রিক’ রাখার সিদ্ধান্ত নিয়েছে এএপি-র নেতৃত্ব। তাই এই অনুষ্ঠানে অন্য কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী বা ভিন রাজ্যের রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি।

জানা গেছে, রামলীলা ময়দানে মঞ্চের সামনে বসার জন্য প্রায় ৪৫ হাজার চেয়ারের বন্দোবস্ত থাকছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ