1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি বাড়লো স্বর্ণের দাম ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

ইরাকে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৬৭ Time View

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় আজ রবিবার সকালে আচমকা এই রকেট হামলা চালানো হয়।

মার্কিন সেনাবাহিনীর সূত্রে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর না পাওয়া যায়নি। তবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, রবিবার সকালে বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে অবস্থিত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সেনা ক্যাম্পে আচমকা রকেট হামলা হয়েছে। এর ফলে একাধিক বিস্ফোরণও হয়।

ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কেউ হতাহত হয়নি।

এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে ইরানের মদদপুষ্ট বিদ্রোহীদের দিকে অভিযোগের আঙুল তুলছে যুক্তরাষ্ট্র।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুমকি দিয়েছিল ইরান। ইরানের প্রয়াত জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুর ৪০তম দিনে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন মেজর জেনারেল হোসেন সালামি।

সূত্র : দ্য গার্ডিয়ান, ওয়েবসাইট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ