1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি বাড়লো স্বর্ণের দাম ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

আরও ১৪২ জনের মৃত্যু; আক্রান্ত ৬৮ সহস্রাধিক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫০ Time View

চীনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস-কোভিড নাইনটিনে আক্রান্ত হয়ে আরও ১৪২ জনের প্রাণহানি ঘটেছে। দেশটিতে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৫ জনে।

চীনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, চীনে রবিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৯ জন। এছাড়া পুরো দেশে আরও ১৪২ জনের মৃত্যু হয়েছে।

চীনের স্বাস্থ্য কমিশন বলছে, করোনাভাইরাসে চীনব্যাপী আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৫ জনে। আক্রান্ত ৯ হাজার ৫শ’ রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।

জানা গেছে, চীনের বাইরে মারা গেছেন চারজন। আরও অন্তত ২৬টি দেশে এরইমধ্যে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

এদিকে, জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারিনটিনে থাকা ক্রুজ জাহাজ ডায়মন্ড প্রিন্সেসে আটকে পড়া ৪শ মার্কিনিকে ফিরিয়ে নিতে উড়োজাহাজ পাঠানোর কথা জানিয়েছে ওয়াশিংটন।

সূত্র : বিবিসি, আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ