1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্রান্সের উসকানিতেই সামরিক ঘাঁটিতে হামলা, অভিযোগ নাইজার সরকারের কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বিকেলে, অংশ নেবেন তারেক রহমান মেক্সিকোতে নির্বাচনের আগে আততায়ীর হামলা, গাড়িতে মিলল এমপির লাশ

১৭ মার্চ দেশের সব কলেজে বের হবে আনন্দ র‌্যালি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৪ Time View

আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ২৬০ কলেজে একযোগে আনন্দ র‌্যালি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ শনিবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিশেষ সিনেট অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

উপাচার্য তার বক্তব্যে মুজিববর্ষ উপলক্ষ্যে কর্মসূচি তুলে ধরে বলেন, আনন্দ র‌্যালি ছাড়াও আন্তঃকলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ, শিক্ষার্থীদের মধ্যে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, দুইটি গ্রন্থ প্রকাশনা ও বিশেষ সেমিনার আয়োজনসহ আরো নানা কর্মসূচি থাকবে। এ ছাড়া সিনেট অধিবেশনে চাকরি সংবিধিতে সংশোধন এনে তা পাস করা হয়।

অধিবেশনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুর রহমান এমপিসহ ৫৫ জন সদস্য সিনেট অধিবেশনে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ