1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি বাড়লো স্বর্ণের দাম ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

স্কুলভ্যানে আগুন, ভারতে জীবন্ত পুড়ে মৃত্যু চার শিশুর!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৮ Time View

ভারতে জীবন্ত অবস্থায় পুড়ে মারা গেল চার শিশু। দেশটির পাঞ্জাবের সাঙ্গরুর জেলার লোঙ্গোয়াল-সিডসমাচার সড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, স্কুলভ্যানে আগুন লাগার কারণেই এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হল ওই চার শিশুকে।

পুলিশ সূত্রে খবর, ওই স্কুলভ্যানে মোট ১২ শিশু ছিল। আগুন লাগার পরক্ষণেই পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় আট শিশুকে উদ্ধার করা সম্ভব হয়। পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে, ওই ভ্যানটি স্কুল থেকে শিশু পড়ুয়াদের নিয়ে ফিরছিল।

অতি দ্রুততার সঙ্গে ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। টুইট করে অমরিন্দর সিং লিখছেন, সাঙ্গরুরের এই ঘটনায় আমি মর্মাহত, যেখানে স্কুলভ্যানে আগুন লাগার কারণে চার শিশুর মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাঙ্গরুরের ডিসি এবং এসএসপি ঘটনাস্থলেই আছেন এবং আমি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছি। অপরাধীদের কঠোর শাস্তি হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ