1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্রান্সের উসকানিতেই সামরিক ঘাঁটিতে হামলা, অভিযোগ নাইজার সরকারের কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বিকেলে, অংশ নেবেন তারেক রহমান মেক্সিকোতে নির্বাচনের আগে আততায়ীর হামলা, গাড়িতে মিলল এমপির লাশ

ভ্যালেন্টাইনস ডে নিষিদ্ধ ইন্দোনেশিয়ায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৫ Time View

আজ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়ার বান্দা আচেহ শহর কর্তৃপক্ষ। ‘ইসলামী পবিত্রতা রক্ষায়’ এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জানা গেছে, সেখানকার সব হোটেল, রেস্টুরেন্ট, বিনোদনকেন্দ্রগুলোকে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বিশেষ কোনও অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সতর্ক করা হয়েছে।

শহরটির মেয়র আমিনুল্লাহ উসমান বলেন, ইসলামী মূল্যবোধের পবিত্রতা রক্ষা এবং ইসলামি আইন শক্তিশালী করতে আমরা জনগণকে জানাচ্ছি যে, ভ্যালেন্টাইনস ডে ইসলামী আইন পরিপন্থী এবং আচেহর সংস্কৃতির সঙ্গে যায় না।

তিনি জানান, তিনি এ বিষয়ে গত সোমবার একটি সার্কুলার জারি করেছেন। এতে তরুণ যুগলদের ভ্যালেন্টাইনস ডে উদযাপন বিষয়ক যেকোনও কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এদিকে, ভ্যালেন্টাইনস ডে উদযাপন নিষিদ্ধে একই ধরনের ঘোষণা দিয়েছে দেশটির পশ্চিম জাভা প্রদেশের ব্যানডাং শিক্ষা সংস্থাও। গত সোমবার তারা প্রাথমিক ও জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থীদের ভ্যালেন্টাইনস ডে উদযাপন থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ