1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিকদার গ্রুপের ‘পাচার অর্থ’ উদ্ধারে ‘আগাম টাকা চায়’ রিকভারি এজেন্ট বাজারে কোন কোম্পানির এলপিজি সিলিন্ডার কত টাকায় বিক্রি হচ্ছে? খুলনায় নারীসহ আটক জামায়াত নেতার ছেলে আইপিএল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ‘ডিসেম্বরের আগে জানাবেন’ ধোনি ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ, দেখে নিন একনজরে হুথিদের হামলার হুমকির মধ্যেই রিয়াদ বিমানবন্দর চালু করল সৌদি আরব খুলনায় ভোক্তা অধিকারের অভিযানে ১৩ প্রতিষ্ঠানকে ১ লক্ষাধীক টাকা … সাংবাদিক এনামুল হকের সুস্থতা কামনা করে খুলনা প্রেসক্লাবের বিবৃতি সুনামগঞ্জের আলোচিত এসিল্যান্ডকে সিলেটে বদলি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি চীনের প্রথম সিনেমা মুক্তি পেল

পদত্যাগ করলেন সাজিদ জাভিদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৮০ Time View

ব্রিটিশ অর্থমন্ত্রী সাজিদ জাভিদ পদত্যাগ করেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল ঘটিয়েছেন। ব্রেক্সিট বাস্তবায়নের পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে আলোচনা শুরুর আগে এই পদক্ষেপ নিয়েছেন বরিস জনসন।

ব্রিটেনের রাজস্ব বিভাগের চিফ সেক্রেটারি রিসি সুনাক সাজিদ জাভিদের স্থলাভিষিক্ত হয়েছেন।
গত বছরের জুলাইয়ে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পান সাজিদ জাভিদ।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সহযোগীদের সরিয়ে দিতে অস্বীকৃতি জানিয়ে বাজেট উপস্থাপনের মাত্র চার সপ্তাহ আগে পদত্যাগ করলেন পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ।

ব্রেক্সিট নিয়ে টানাপোড়েনের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে জিতে গত বছরের জুলাইয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদকে অর্থমন্ত্রী নিয়োগ করেন বরিস জনসন। তবে নিজের প্রথম বাজেট উপস্থাপনের আগেই সরে দাঁড়ালেন তিনি।

প্রধানমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা ডমিনিক কামিংসের সঙ্গে সাজিদের সম্পর্কে টানাপোড়েনের গুজবের মধ্যে এই পদত্যাগের ঘটনা ঘটল।

সাজিদের ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর জন্য একটি যৌথ টিম গঠনের কথা বলে সাজিদকে তার সব বিশেষ উপদেষ্টাকে বরখাস্তের নির্দেশ দেন জনসন।

সূত্র : বিবিসি, ডয়েচে ভেলে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ