1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্রান্সের উসকানিতেই সামরিক ঘাঁটিতে হামলা, অভিযোগ নাইজার সরকারের কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বিকেলে, অংশ নেবেন তারেক রহমান মেক্সিকোতে নির্বাচনের আগে আততায়ীর হামলা, গাড়িতে মিলল এমপির লাশ

সিএএ বিরোধী প্রস্তাব পাস করল পুদুচেরি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৮ Time View

কেন্দ্রশাসিত অঞ্চলে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে প্রস্তাব পাস করে নজির গড়ল পুদুচেরি। গতকাল বুধবার পুদুচেরি বিধানসভায় এই প্রস্তাব পাস হওয়ার পর চাপ আরো কেন্দ্রের ওপর।

এরই মধ্যে ভারতের পাঁচটি রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাস করা হয়েছে। তাতেই প্রবল চাপে পড়েছে মোদি সরকার। এবার এর মধ্যেই কেন্দ্রশাসিত অঞ্চলে সিএএ বিরোধী প্রস্তাব পাস কেন্দ্রের ওপর বাড়তি চাপ তৈরি করেছে বলে দাবি রাজনৈতিক মহলের।

কেরালা, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশ, পাঁচটি অবিজেপি রাজ্য সিএএ বিরোধী প্রস্তাব পাস করেছে আগে। সিএএ আইনের প্রতিবাদে শুরু থেকেই উত্তাল দেশ। বিরোধী দল তো বটেই এই আইনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের সর্বস্তরের জনতা।

দিল্লির শাহিনবাগে দীর্ঘদিন ধরে চলছে অবস্থান বিক্ষোভ। এই আইনের পায়ে দড়ি পরানোর প্রথম কাজটা শুরু করেছিল বাম শাসিত রাজ্য কেরালা। এরপর ধাপে ধাপে সেই পথে হাঁটে রাজস্থান, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ। ষষ্ঠ রাজ্য হিসেবে তালিকায় নবতম সংযোজন এবার পুদুচেরির।

পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়নাস্বামী জানান, পুদুচেরি বিধানসভায় কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী আইনকে বাতিল করার প্রস্তাব পাস হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ