1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্রান্সের উসকানিতেই সামরিক ঘাঁটিতে হামলা, অভিযোগ নাইজার সরকারের কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বিকেলে, অংশ নেবেন তারেক রহমান মেক্সিকোতে নির্বাচনের আগে আততায়ীর হামলা, গাড়িতে মিলল এমপির লাশ

ভারতে মামলার শুনানির সরাসরি সম্প্রচার ইউটিউবে

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৪ Time View

প্রথমবার নজিরবিহীন সিদ্ধান্ত নিল ভারতের কলকাতা হাইকোর্ট। এক পার্সি নারীর আবেদনে সাড়া দিয়েই মামলার শুনানি ইউটিউবে সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের কাজ সম্পর্কে সম্পূর্ণ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা ভেবেই সরাসরি সম্প্রচার করার এই সিদ্ধান্ত নিয়েছেন দেশটির হাইকোর্ট।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর আগে এক পার্সি নারী অন্য ধর্মের যুবককে বিয়ে করেন। সন্তানও রয়েছে তাদের। নারীর অভিযোগ, ভিন ধর্মের যুবককে বিয়ে করায় তার সন্তানদের ধর্মীয় স্থানে ঢুকতে দেওয়া হয় না। তাই বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই নারী।

তিনি দাবি করেন, এই মামলার শুনানির সরাসরি সম্প্রচার করতে হবে। তবে পার্সি নারীর দাবিতে আমল দেয়নি কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। খারিজ করে দেওয়া হয় মামলা। এরপর ডিভিশন বেঞ্চে যায় মামলা। বুধবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। তাতেই জানিয়ে দেওয়া হয় এবার থেকে কলকাতা হাইকোর্টে পার্সি নারীর মামলার শুনানি সরাসরি ইউটিউবে সম্প্রচার করা হবে। তবে সরাসরি সম্প্রচারের যাবতীয় খরচ দিতে হবে আবেদনকারীকেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ