1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর অজিত দোভালের ঢাকা সফর নিয়ে যা জানালেন ভারতীয় হাইকমিশনার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা রয়েছে ‘সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার’

কারাগার ভেঙ্গে আফগানিস্তানে ৩০ বন্দির পলায়ন

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জুন, ২০১২
  • ১৪৬ Time View

আফগানিস্তানের উত্তরাঞ্চলে অবস্থিত একটি কারাগার ভেঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক বন্দি পালিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে অধিকাংশই বিদ্রোহী তালেবান সদস্য। তবে এদের মধ্যে কয়েকজন অপরাধীও আছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দিনের শেষভাগে উত্তরাঞ্চলীয় প্রদেশ সার-ই-পুলের একটি কারাগার থেকে এ পলায়নের ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সন্ধ্যার একটু পরই প্রাদেশিক রাজধানী সাই- ই- পুলে অবস্থিত কারাগারটির দেয়ালে বিস্ফোরণ ঘটিয়ে গর্ত সৃষ্টি করা হয়। সেখান দিয়েই বন্দিরা পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রদেশের সহকারী গর্ভনর আখতার মোহাম্মদ খায়েরজাদা।

কর্তৃপক্ষ এই জেল ভাঙ্গার ঘটনার জন্য বিদ্রোহী তালেবানদের দায়ী করেছে। এ সময় তালেবানদের সঙ্গে কারারক্ষীদের ব্যাপক গুলিবিনিময় ঘটে বলে জানান সহকারী গভর্নর খায়েরজাদা। এতে কমপক্ষে তিন বন্দি নিহত এবং অপর ২৮ জন আহত হন বলে দাবি করেন তিনি।

কারাগার থেকে কমপক্ষে ৩০ বন্দি পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম। তবে তাদের মধ্যে অনেককে আবারো আটক করা হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ