1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

প্রতিশোধ না নিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার : ইরানকে প্রস্তাব যুক্তরাষ্ট্রের!

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারি, ২০২০
  • ৪৮ Time View

ইরানের সেনাবাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ব্রিগেডের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

হত্যাকাণ্ডের পরপরই যুক্তরাষ্ট্রের ওপর ‘কঠোর প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।

এদিকে, ইরান যাতে জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের প্রতিশোধ না নেয় সেজন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

তুরস্কের ইংরেজি সংবাদপত্র ‘ডেইলি সাবাহ’ এ খবর দিয়েছে।

ওই প্রতিবেদনে, ইরানের সাবেক কূটনীতিক আমির আল-মুসাভি সাক্ষাৎকারের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একজন আরব মধ্যস্থতাকারীর মাধ্যমে আমাকে অনুরোধ করা হয়েছে, আমেরিকা যে অপরাধ করেছে তার জন্য ইরান যেন কোনও প্রতিশোধ না নেয়। এর বিনিময়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে।’

মুসাভি জানান, তাকে দেওয়া বার্তায় বলা হয়েছে ইরানের উপর থেকে আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

টেলিভিশনে প্রচারিত বক্তব্যে মুসাভি বলেন, ‘আমি মনে করি নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব ইরানের ক্ষোভ প্রশমিত করবে না। কারণ আমেরিকা এ পর্যন্ত যত প্রতিশ্রুতি দিয়েছে তার সবই মিথ্যা প্রমাণিত হয়েছে। এ মুহূর্তে আমেরিকা শুধুমাত্র ইরানের ক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ