1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর অজিত দোভালের ঢাকা সফর নিয়ে যা জানালেন ভারতীয় হাইকমিশনার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা রয়েছে ‘সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার’

শীর্ষ আল শাবাব নেতাদের মাথার ওপর পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুন, ২০১২
  • ১৪১ Time View

ওবামা প্রশাসন সোমালিয়ার সরকার বিরোধী ইসলামপন্থি বিদ্রোহী গ্রুপ আল শাবাবের শীর্ষ নেতাদের মাথার ওপর পুরস্কার ধার্য করার ঘোষণা দিয়েছে। গ্রুপটির শীর্ষ সাত নেতার মাথার ওপর এই পুরস্কার ঘোষণা করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম। যুক্তরাষ্ট্র গত বুধবার এক বিবৃতিতে এই পুরস্কার ধার্য্য করার ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের দাবি এই সাত শীর্ষ আল শাবাব নেতা সন্ত্রাসী গ্রুপ আল কায়েদার সঙ্গে জড়িত।

এই সাত নেতার মাথার ওপর মোট ৩ কোটি ৩০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। আল শাবাবের কোনো নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণা এই প্রথম বলে জানিয়েছে সংবাদমাধ্যম। তাদের বিরুদ্ধে সোমালিয়া, উগান্ডা এবং কেনিয়ায় সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী আল শাবাবের প্রতিষ্ঠাতা আহমেদ আব্দি আ মোহাম্মদের ওপর সত্তর লাখ ডলার, তার প্রধান দুই সহযোগী মোহামুদ এবং মোখতার রোবোর ওপর ৫০ লাখ ডলার এবং জাকারিয়া ইসমাইল, আহমেদ হারসি এবং আব্দুল্লাহি ইয়ারের ওপর ৩০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করা হয়।

চলতি বছরের শুরুতে আল কায়েদা ও আল শাবাব একীভূত হওয়ার ঘোষণা দেয়। ধারণা করা হচ্ছে এর ফলে উভয় সংগঠনের শক্তি আরো বৃদ্ধি পেয়েছে। আল শাবাবে স্থানীয় যোদ্ধাদের পাশাপাশি বহুসংখ্যক বিদেশী যোদ্ধা আছে বলে ধারণা করা হয়। পোড় খাওয়া এ সব যোদ্ধার ইরাক ও আফগানিস্তানে লড়াই করার অভিজ্ঞতা আছে বলে ধারণা করা হয়। আল কায়েদার সঙ্গে আল শাবাবের একীভূত হওয়ার ঘোষণা দেওয়ার পর গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় তারা আল শাবাবের কর্মকাণ্ডের ওপর সর্তক দৃষ্টি রাখছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ