1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

সোলাইমানির জানাজায় হাজারো মানুষের ঢল

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারি, ২০২০
  • ৫৪ Time View

গতকাল শুক্রবার বাগদাদে মার্কিন হামলায় নিহত হয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কাসেম সোলাইমানি। এই হামলায় ইরাকের প্যারা মিলিটারি কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসসহ মোট ১০ জন নিহত হন। এদিকে আজ বাগদাদে সোলাইমানি এবং আল-মুহান্দিসের জানাজায় হাজার হাজার শোকাহত মানুষ অংশ নিয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, শনিবার বাগদাদের খাধিমিয়ায় তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। কালো পোষাক পরে হাজারও মানুষ এই জানাজায় অংশ নেন। বাগদাদে জানাজায় অংশগ্রহণকারীরা কালো পোষাকে ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) পতাকা হাতে অংশগ্রহণ করেন। এ সময় তারা যুক্তরাষ্ট্রের ধ্বংস চেয়ে নানা ধরনের স্লোগান দেন।

বাগদাদের খাধিমিয়ায় শিয়া মতাবলম্বীদের উপাসনালয়ে একত্রিত হয়ে ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি ও পিএমএফের কমান্ডারসহ নিহত অন্যান্যদের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান।

প্রসঙ্গত, কাসেম সোলাইমানিকে ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারের মূলনায়ক হিসেবে বিবেচনা করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ