1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

কবর কোথায় হবে তা আগেই বলে গেছেন সোলাইমানি

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারি, ২০২০
  • ৫৪ Time View

মার্কিন হামলায় নিহত ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিসহ পাঁচ ইরানির মৃতদেহ আজ বিকেলে ইরানে পৌঁছার কথা রয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর প্রধান কাসেম সোলাইমানিকে তার নিজ প্রদেশ কেরমানে দাফন করা হবে। নিজের কবরস্থান কোথায় হবে তা আগেই বলে গেছেন তিনি।

জানা গেছে, কাসেম সোলাইমানিসহ পাঁচ ইরানি শহীদের মৃতদেহ ইরানে পৌঁছানোর পর মৃতদেহ মাশহাদে ইমাম রেজা (আ.)’র মাজারে নিয়ে যাওয়া হবে। সেখানে কিছু ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার তাঁকে দাফন করা হবে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি নিজে জানাজা পড়াবেন বলে একটি সূত্র জানিয়েছে।

বাগদাদে অবস্থিত ইরানের দূতাবাস জানিয়েছে, ইরাকি জনগণের অনুরোধের পরিপ্রেক্ষিতে সোলাইমানিসহ ইরানিদের মৃতদেহ কারবালা ও নাজাফে নিয়ে যাওয়া হবে। সেখানে ইরাকি জনগণ তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং ধর্মীয় রীতি অনুযায়ী শোক পালন করবেন।

প্রসঙ্গত, শুক্রবার সকালে মার্কিন হামলায় ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে আইআরজিসি’র কমান্ডার কাসেম সুলাইমানিসহ পাঁচ জন ইরানি এবং হাশদ আশ শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিসহ পাঁচ জন ইরাকি রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ