1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর অজিত দোভালের ঢাকা সফর নিয়ে যা জানালেন ভারতীয় হাইকমিশনার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা রয়েছে ‘সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার’

প্রিন্স উইলিয়াম এখন রাজকীয় বিমান বাহিনীর উদ্ধারকারী দলের ক্যাপটেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুন, ২০১২
  • ১৪৬ Time View

ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ব্রিটিশ রয়েল এয়ার ফোর্সের উদ্ধারকারী দলের ক্যাপটেন হিসেবে পদোন্নতি লাভ করেছেন।

গত ২৯ মে এ সংক্রান্ত সব পরীক্ষা সমাপ্ত শেষে তাকে ব্রিটিশ বিমান বাহিনীর উদ্ধারকারী দলের ক্যাপটেন হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

রাজকীয় বিমানবাহিনীতে ফ্লাইট লেফট্যানান্ট ওয়েলস নামে পরিচিত প্রিন্স উইলিয়াম এখন থেকে রয়েল এয়ার ফোর্সের অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সি কিং হেলিকপ্টারের নেতৃত্ব দেবেন।

প্রিন্স উইলিয়াম বর্তমানে রয়েল এয়ারফোর্সের ২২ তম স্কোয়াড্রনে সি কিং হেলিকপ্টারের কোপাইলট হিসেবে উত্তর ওয়েলসে দায়িত্ব পালন করছেন।

এ পদোন্নতির পথে প্রিন্স উইলিয়ামকে ভূমিতে ও আকাশে ব্যাপক পরীক্ষার সম্মুখীন হতে হয়। মূলত সিং কিং হেলিকপ্টারের পাইলট হিসেবে তার দুই বছরের অভিজ্ঞতার ওপর এই পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে রাজকীয় বিমান বাহিনী সূত্রে জানা যায়।

২০১০ সালের সেপ্টেমবারে তিনি রাজকীয় বিমান বাহিনীর ২২তম স্কোয়াড্রনে যোগ দেন। প্রিন্স উইলিয়ামের এই পদোন্নতির ব্যাপারে ২২তম স্কোয়াড্রনের কমান্ডিং অফিসার উইং কমান্ডার মার্ক ডানলপ বলেন, যে কোনো তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনায় নেতৃত্ব দেওয়ার ব্যাপারে প্রিন্স অব ওয়েলস প্রয়োজনীয় সব মান অর্জন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ