1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

যে ভিডিও শেয়ার করে প্রশংসায় ভাসছেন টেন্ডুলকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০
  • ৫৬ Time View

সোশ্যাল সাইটে শচীন টেন্ডুলকারের কোনো পোস্ট মানেই ভাইরাল হয়ে যাওয়া। এবার নতুন বছরের টুইটারে শচীন টেন্ডুলকারের শুভেচ্ছায় উচ্ছ্বসিত সোশ্যাল সাইট ব্যবহারকারীরা। নতুন দশক বিশ্বের সব শিশু এবং তাদের স্বপ্নপূরণের জন্য আদর্শ হোক, এমনই শুভেচ্ছা জানিয়েছেন শচীন। একইসঙ্গে নতুন বছরকে স্বাগত জানিয়ে মাস্টার ব্লাস্টারের অনবদ্য টুইটেও মুগ্ধ হয়েছেন তার ভক্তেরা।

নিজের টুইটার অ্যাকাউন্টে ছত্তিশগড়ের মাড্ডা রাম নামে এক শারিরীক প্রতিবন্ধী কিশোরের ভিডিও পোস্ট করেছেন শচীন টেন্ডুলকার। সেই ভিডিওতে ওই প্রতিবন্ধী কিশোরটিকে ব্যাট করতে দেখা যায়। অসাড় পা নিয়েও রান নেওয়ার ক্ষেত্রে মাড্ডা রামের ক্ষিপ্রতা ও মরিয়া ভাব দেখে শচীন তো মুগ্ধ হয়ে গেছেন। আর শচীনের দ্বারা এই ভিডিও দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন সোশ্যাল সাইট ব্যবহারকারীরারা। সমাজকে মাড্ডা রামের মতোই ইতিবাচক থাকার কথা জানিয়েছেন শচীন।

ভিডিওটি টুইটারে পোস্ট করে শচীন লিখেছেন, ‘আপনারা এই মাড্ডা রাম দেখছেন যে সে তার বন্ধুদের সাঙ্গে ক্রিকেট খেলছে। এই অনুপ্রেরণামূলক ভিডিও দিয়ে নতুন বছর শুরু করুন। এটি আমার হৃদয়কে ভরিয়ে দিয়েছে এবং আমি নিশ্চিত আপনাদেরও ভরে যাবে।’ এই টুইটে ভীষণ খুশি মাড্ডারাম বলেছেন, আমার বাবা কৃষক। আমি দুই বছর ধরে ক্রিকেট খেলছি। এভাবেই হামাগুড়ি দিয়ে রান নেই। এই ভিডিও শেয়ার করায় অনেক ধন্যবাদ। পোস্ট করা ক্লিপটি আরও অনেক প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য অনুপ্রেরণামূলক হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ