1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

সোলেমানি হত্যায় ইরানে তিন দিনের শোক, ভয়ঙ্কর প্রতিশোধের হুমকি খামেনির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০
  • ৪০ Time View

মার্কিন বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের কুদস ফোর্সের প্রধান কাশেম সোলেমানি। তাঁকে যারা হত্যা করেছে সেই ‘অপরাধীদের’ জন্য ভয়ঙ্কর প্রতিশোধ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। পাশাপাশি ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণাও দেওয়া হয়েছে।

আজ শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সোলেমানির মৃত্যুতে তিনদিনের ‘রাষ্ট্রীয় শোকের’ ঘোষণা দেওয়া হয়েছে।

খামেনি বলেছেন, “সব শত্রুদেরই জেনে রাখা উচিত, প্রতিরোধ বাহিনীর জিহাদ দ্বিগুণ উদ্যমে অগ্রসর হবে; অবশ্যই পবিত্র এ যুদ্ধে যোদ্ধাদের জন্য নিশ্চিত বিজয় অপেক্ষা করছে।”

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে এ হামলা চালানো হয়েছে বলে পেন্টাগন নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ