1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

জেনারেল কাসেম সোলেমানি হত্যায় তীব্র ক্ষোভ ইরানের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০
  • ৫৩ Time View

মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর এলিট কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেমানি নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে এটি যুক্তরাষ্ট্রের জন্য ‘মারাত্মক বিপজ্জনক’ বলে অভিহিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় জাভেদ জারিফ এ কথা বলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার ওপর আমেরিকার এ হামলা ভয়ানক বিপজ্জনক ও আহাম্মকি। এ রকম ভয়ানক ‘অ্যাডভেঞ্চারের’ সব ধরনের পরিণতির দায় নিতে হবে আমেরিকাকে।’

এ ঘটনায় এরই মাঝে ইরানের উচ্চ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। সোলেমানি হত্যায় পরবর্তী করণীয় নিয়ে এ বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জেনারেল সোলেমানিকে হত্যা আমেরিকার আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। সোলেমানির বাহিনীই এ অঞ্চলে সবচেয়ে কার্যকরভাবে আইএস, আল কায়েদা, আল নুসরার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিল।

ইরানের শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি জেনারেল সোলেইমানি। তার কুদস বাহিনী সরাসরি দেশটির প্রধান নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কাছে রিপোর্ট করে। ১৯৯৮ সাল থেকে মেজর জেনারেল কাসেম সোলেইমানি ইরানের কুদস ফোর্সের নেতৃত্ব দিচ্ছেন।

সোলেমানিকে হত্যার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) জানায়, ‘প্রেসিডেন্টের নির্দেশক্রমে মার্কিন সামরিক বাহিনী বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের রক্ষার উদ্দেশে কাসেম সোলাইমানিকে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।’

হামলার কারণ হিসেবে পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, ‘হামলাটি চালানো হয়েছে ভবিষ্যতে ইরানকে হামলার পরিকল্পনা থেকে বিরত রাখার উদ্দেশে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের নাগরিকদের রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, তারা বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ