1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

লিফট ছিঁড়ে ভারতীয় শিল্পপতির সপরিবারে মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারি, ২০২০
  • ৫২ Time View

নববর্ষ উদযাপনে থার্টি ফার্স্ট নাইটের পার্টি করতে গিয়ে লিফট ছিঁড়ে পড়ে ভারতীয় শিল্পপতি পুনিত আগরওয়াল ও তার পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর জেলা থেকে ২৫ কিলোমিটার দূরের পাটালপানিতে মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

মধ্যপ্রদেশে পাটালপানিতে নিজের খামার বাড়িতে পরিবারের সদ্যেদের নিয়ে বর্ষবরণের পার্টি করছিলেন পুনিত আগরওয়াল। মঙ্গলবার সন্ধ্যায় বহুতল ভবন থেকে পরিবার ও বন্ধুদের কয়েকজনকে নিয়ে নিচে নামার পথে তার ছিঁড়ে সজোরে মাটিতে আছড়ে পড়ে লিফট। ঘটনাস্থলেই মৃত্যু হয় পুনিতসহ ছয়জনের।

দুর্ঘটনায় পুনিত আগরওয়ালসহ মৃত্যু হয়েছে তার ছেলে মুকেশ, মেয়ে পালক, জামাই পলোকেশ ও নাতি নভি এবং গৌরবের। গৌরব আগরওয়াল মুম্বাইয়ের বাসিন্দা। পুনিতের বন্ধু গৌরব ৩১ ডিসেম্বর রাতে সপরিবারে ওই পার্টিতে উপস্থিত ছিলেন। দুর্ঘটনায় গুরুতর জখম তার তার স্ত্রী নিধির অবস্থাও আশঙ্কাজনক।

অতিরিক্ত পুলিশ কমিশনার ধর্মরাজ মীনা জানিয়েছেন, গতকাল রাতে লিফট আছড়ে পড়ে ছয়জনের মৃত্যু ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে, যান্ত্রিক ত্রুটির কারণে লিফট ছিঁড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

ভারতের শিল্পপতিদের মধ্যে বেশ জনপ্রিয় পুনিত আগরওয়ালের ঠিকাদারির বিশাল ব্যবসা রয়েছে। তার কম্পানি ‘পাথ ইন্ডিয়া’ সেতু ও হাইওয়ে নির্মাণের কাজের সঙ্গে জড়িত। তিনি দেশটির নামকরা একজন শিল্পপতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ