1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

ঘাড়ধাক্কার পর জরিমানাও গুণতে হলো প্রিয়াঙ্কা গান্ধীকে!

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৫৫ Time View

আধুনিক ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে বহনকারী স্কুটারের মালিককে জরিমানা করেছে ভারতের ট্রাফিক পুলিশ। কারণ হেলমেট না পরেই তার স্কুটারে চড়েছিলেন প্রিয়াঙ্কা।

স্কুটারটির মালিককে লখনৌ ট্রাফিক পুলিশ ৬ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে।

পুলিশ জানিয়েছে, ট্রাফিক আইন অমান্য করে হেলমেট না পরেই শনিবার স্কুটারে চড়েছিলেন প্রিয়াঙ্কা।

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতার অভিযোগে প্রাক্তন আইপিএস অফিসার এবং বর্তমানে কারাগারে বন্দি সমাজ কর্মী এসআর দারাপুরীর পরিবারের সঙ্গে শনিবার সন্ধ্যায় দেখা করতে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা। এ সময় বাধা দেয় পুলিশ।

প্রিয়াঙ্কা গান্ধীর অভিযোগ, পুলিশ তাকে ঘাড় ধরে ধাক্কা মেরে হেনস্তা করেছে।

তিনি জানান, এসআর দারাপুরির বাসার উদ্দেশে নেতাকর্মী নিয়ে যাওয়ার সময় পথে পুলিশ তার শোভাযাত্রায় বাধা দেয়। এ সময় দলের কর্মী ধীরাজ গুজারের স্কুটারে করে তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করে পুলিশ।

স্কুটারে চড়ার পরে স্কুটার চালক ও প্রিয়াঙ্কার কারোর মাথায় হেলমেট ছিল না। হেলমেট পরা বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও হেলমেট না পরায় জরিমানা ধার্য করা হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ