1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

বিশাল তেলখনির সন্ধান পেল ইরান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ৫৬ Time View

ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে নতুন একটি তেলখনির সন্ধান মিলেছে বলে জানা গেছে। ইরানের জাতীয় তেল কোম্পানি বা এনওআইসি চলতি ফার্সি বছর শেষ হওয়ার আগেই নতুন ওই তেলক্ষেত্রের কথা ঘোষণা দেবে। আগামী ২১ মার্চ চলতি ফার্সি বছর শেষ হবে।

গত মাসে ইরানের জাতীয় তেল কোম্পানি নামাভারনে একটি বিশাল তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছিল। এরপরই নতুন এই তেলক্ষেত্রটির সন্ধান পেয়েছে তারা। মঙ্গলবার এনওআইসি’র অন্যতম পরিচালক সালেহ হেন্দি বলেন, গবেষণা এবং প্রতিবেদনের ওপর ভিত্তি করে খুজেস্তন প্রদেশে আরেকটি তেলক্ষেত্র পাওয়া গেছে যা নামাভারন তেলক্ষেত্রের সমান।

এদিকে, গতমাসে পাওয়া নামাভারন তেলক্ষেত্রে পাঁচ হাজার ৩০০ কোটি ব্যারেল তেলের মজুদ রয়েছে বলে জানিয়েছে ইরান। যা দেশটির দ্বিতীয় বৃহত্তম তেলক্ষেত্র। ইরানের সবচেয়ে বড় তেলক্ষেত্র দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ প্রদেশে অবস্থিত, সেখানে ছয় হাজার ৫০০ কোটি ব্যারেল তেল রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ