1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

মুসলিমদের সম্পত্তি জব্দ করেই ভাঙচুরের ক্ষতিপূরণ!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৫৬ Time View

ভারতের মুজফফরনগর উত্তরপ্রদেশের একটি মুসলিম অধ্যুষিত এলাকা। বিতর্কিত নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত এনআরসির বিরুদ্ধে গত কয়েকদিনে সেখানে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছে। বিজনৌর, সম্ভল, লখনৌ, মুজফফরনগরসহ এই রাজ্যের বহু এলাকা গত কয়েকদিন ধরে এই প্রতিবাদ-আন্দোলনকে ঘিরে উত্তাল। এর ফলে নষ্ট হয়েছে ট্রেন, বাসসহ অনেক সরকারি সম্পত্তিও।

এই ঘটনার পর উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, তারা সিসিটিভি ফুটেজ থেকে বিক্ষোভকারীদের চিহ্নিত করে তাদের দোকানপাট ও সম্পত্তি জব্দ করবেন, যাতে সরকারি সম্পত্তি ভাঙচুরের ক্ষতি সেখান থেকে পুষিয়ে নেওয়া যায়। প্রদেশটির মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ ঘোষণা করেছেন, আমি স্পষ্ট করে বলতে চাই, সরকারি সম্পত্তি যারা ভাঙচুর করেছেন বা আগুন ধরিয়েছেন, হামলাকারীদের সম্পত্তি নিলাম করেই সেই অর্থ উসুল করা হবে। হামলাকারীদের বিরুদ্ধে আমরা প্রতিশোধ নেব।

যোগি আদিত্যনাথের এই বক্তব্যের কড়া সমালোচনা করছেন হিউম্যান রাইটস ওয়াচ। আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, উত্তরপ্রদেশ সরকার এই ‘বদলা’ নেওয়ার কথা ঘোষণা করার পরই মুজফফরনগর জেলায় কোনো আইন-কানুনের তোয়াক্কা না করে অন্তত ৭০টি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই সব দোকানপাটের প্রায় সবগুলোরই মালিক মুসলিম সম্প্রদায়ের লোকজন।

সংস্থাটির দক্ষিণ এশিয়া পরিচালক মিনাক্ষি গাঙ্গুলি বলেছেন, প্রথমত সরকার কোনো সুনির্দিষ্ট কারণ না দেখিয়ে সাধারণ মানুষের দোকানপাট জব্দ করতে পারে না। সরকার তাদের ইচ্ছা মতো এরকম কোনো শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে না। একমাত্র আদালত বললে তখনই হয়তো এ ধরনের শাস্তি দেওয়া যায়। আর দ্বিতীয়ত, একজন মুখ্যমন্ত্রী কিভাবে বদলা নেওয়ার কথা বলতে পারেন?

মিনাক্ষি গাঙ্গুলি বলেন, রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তার আইন-শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব। তিনি আইনের কথা বলবেন, তার মুখে প্রতিশোধ নেওয়ার কথা কোনো মতেই শোভনীয় নয়।

এদিকে মানবাধিকার কর্মীরা যতই প্রতিবাদ করুন, উত্তরপ্রদেশ সরকার কিন্তু যেমন কথা, তেমন কাজ এর মধ্যেই শুরু করে দিয়েছে। মুজফফরনগরে নাসিম আহমেদের ছেলে ইনাম ইলাহীর দোকান ‘ওপি এন্টারপ্রাইজ’ ক্রোক করে পুলিশ এর মধ্যেই সেখানে নোটিশ টানিয়ে দিয়েছে। নোটিশে বলা হয়েছে, সরকারি সম্পত্তি ভাঙচুর করার অপরাধে ইনাম ইলাহীর সাত লাখ রুপিরও বেশি জরিমানা করা হয়েছে-যে অর্থ আদায় করা হবে তার দোকান ও সম্পত্তি নিলামে তুলে।

সূত্র: বিবিসি বাংলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ