1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

মমতার প্রতিনিধিদের আটক করেছে যোগি আদিত্যনাথের পুলিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৫৩ Time View

লখনৌতে আহত ও নিহতদের পরিবারের লোকদের সঙ্গে দেখা করতে গিয়ে যোদি আদিত্যনাথের পুলিশের হাতে আটক হয়েছেন মমতা ব্যানার্জির পাঠানো প্রতিনিধিদল। এ ঘটনার তীব্র নিন্দা করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

অন্যদিকে, তৃণমূলের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব আইনের প্রতিবাদে আগুন জ্বলছে। এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আহত ও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে আজ রবিবার উত্তরপ্রদেশে তৃণমূলের প্রতিনিধিদল পাঠিয়েছেন তৃণমূল প্রধান মমতা। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বারাকপুর লোকসভার সাবেক সাংসদ দীনেশ ত্রিবেদী। তিনি ছাড়াও প্রতিনিধি দলে থাকার কথা জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডলসহ রাজ্যসভার সাংসদ আবীর বিশ্বাস ও নাদিমুল হক।

লখননৌতে চৌধুরী চরণ সিং বিমানবন্দরে পৌঁছানোর পর দীনেশ ত্রিবেদীর অভিযোগ, বিমান থেকে নামার সঙ্গে সঙ্গেই পুলিশ তাদের আটক করেছে। বিমানবন্দরের বাইরে তাদের বের হতে দেওয়া হয়নি।

তিনি আরো বলেন, আমরা কি জঙ্গি যে আমাদের এভাবে আটক করা হবে? আমরা তো শুধু মমতা ব্যনার্জির নির্দেশে যারা মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করতাম। উল্লেখ্য, তৃণমূলের প্রতিনিধি দলকে ঢুকতে দেওয়া হবে না, এ কথা তৃণমূল নেতারা পৌঁছানোর আগেই জানিয়ে দেয় লখনৌ পুলিশ। যোগ সরকার সাফ জানিয়ে দেয়, সেখানে ১৪৪ ধারা জারি আছে, মমতা ব্যানার্জি যেন প্রতিনিধিদল না পাঠান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ