1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যাশন ও লাইফস্টাইল খাতে নতুন সম্ভাবনা, কৌশলগত অংশীদারত্বে হাল ফ্যাশন ও এনেক্স ঢাকাকে বাসযোগ্য করতে অভিযানে নামছে ২০ টিম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিমান চলাচলে নতুন সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা চ্যালেঞ্জ: বিমান বাহিনী প্রধান আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে ডিঙিয়ে যেভাবে মিয়ানমারে যায় ইরানের জেট ফুয়েল ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ গড়তে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী দোহায় বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরল ইনভেস্ট বাংলাদেশ ঢাকা শিক্ষা বোর্ডের সচিব কামাল হায়দার ওএসডি টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ রেখে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ সোনালী‌তে শওকত পুনর্বহাল, জনতা-অগ্রণী ও বেসিকে নতুন এমডি নিয়োগ নানা আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

কলকাতা বিমানবন্দর থেকে বের হতে দেব না, অমিত শাহকে হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৬৬ Time View

নাগরিকত্ব সংশোধনী বিল যদি এখনই তুলে নেওয়া না হয়, তাহলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কলকাতা বিমানবন্দর থেকে বের হতে দেব না বলে মন্তব্য করেছেন জমিয়ত-উলেমা-এ-হিন্দ নেতা তথা পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

আজ রবিবার তিনি আরো বলেন, এই আইন মানবতা বিরোধী, নাগরিক বিরোধী। যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন, এই আইন তাদের বিরোধী। তাই এই আইন না তুললে অমিত শাহকে বিমানবন্দরেই আটকে দেওয়া হবে।

তিনি আরো বলেন, যদি কখনো অমিত শাহ আসেন, তাহলে তাকে বিমানবন্দর থেকে বের হতে দেব না। এক লাখ লোক নিয়ে সেখানে চলে যাব আমরা। আমরা কোনো হিংসাত্মক প্রতিবাদে বিশ্বাস করি না। তবে সিএএ এবং এনআরসি’র প্রতিবাদ করব জান-প্রাণ দিয়ে।

সিদ্দিকুল্লার দাবি, বিজেপির গ্রহণযোগ্যতা এরই মধ্যে মানুষের কাছে কমেছে। উদাহরণ হিসেবে কলকাতাসহ সারা ভারতে যে বিক্ষোভ চলছে, সে কথা উল্লেখ করেছেন তিনি। তিনি বলেন, মোদির ৫৬ ইঞ্চির ছাতি দেশের মানুষকে ছোট করেছে। উনি ঘৃণা আর বিভেদের রাজনীতি করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ