1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

কোনো দোষ করিনি, তবু আমাকে অভিশংসন করা হচ্ছে : ট্রাম্প

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৫২ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ দু’টি অভিযোগ অনুমোদিত হয়েছে। শুক্রবার মার্কিন কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ’র জুডিশিয়ারি কমিটিতে ওই অভিযোগ অনুমোদন পেয়েছে। হাউজ অব রিপ্রেজেন্টেটিভ’র মূল জুডিশিয়ারি কমিটি ট্রাম্পকে ইম্পিচমেন্ট সংক্রান্ত দুটি আর্টিক্যালের অনুমোদন দিয়েছে বলে জানা গেছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন তাকে অযথা ‘ইমপিচ’ করা হচ্ছে। তার কোনো দোষ নেই। এক টুইটে রীতমতো ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প লেখেন, আমি কোনো দোষ করিনি। আমাকে অযথা অভিশংসন করা হচ্ছে। এটা অত্যন্ত অন্যায়। তিনি আরো লেখেন, র‌্যাডিকাল লেফ্ট আর নিষ্কর্মা ডেমোক্র্যাটরা সকলেরই ঘৃণার পাত্র হয়ে ওঠছেন। আমাদের দেশের পক্ষে তাদের মতো খারাপ আর কিছু হয় না।

প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করার প্রস্তাব মার্কিন কংগ্রেসের কমিটি অনুমোদন করায় হাউস অব রিপ্রেজেন্টেটিভসে তোড়জোড় শুরু হয়ে গেছে। হাউস অব রিপ্রেজেন্টেটিভসে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে প্রতিদ্বন্দ্বী দল ডেমোক্র্যাটিক পার্টির। ফলে সেখানে ইমপিচমেন্ট প্রস্তাবটি পাশ হয়ে যাবে বলেই সকলের ধারণা। তারপর প্রস্তাবটি আসবে ১০০ সদস্যের সেনেটে। সেখানে অবশ্য ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিরই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ