1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর

অর্থনৈতিক সংকট নিরসনে জরুরী বৈঠকে বসবে জি৭ নেতৃবৃন্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুন, ২০১২
  • ১২৯ Time View

ইউরোজোনের তীব্র অর্থনৈতিক সংকট নিয়ে মঙ্গলবার জরুরী আলোচনায় বসতে যাচ্ছে বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের অর্থনৈতিক সংগঠন জি৭।

ইউরোপীয় অর্থনৈতিক এলাকার অন্তর্ভূক্ত ১৭টি দেশে এ মুহূর্তে চলা তারল্য সংকট নিরসনের উপায় খুঁজতেই আলোচনায় বসতে যাচ্ছে শিল্পোন্নত দেশগুলির নেতারা।

প্রসঙ্গত, গ্রিস, আয়ারল্যাণ্ড ও পর্তুগালের অর্থনৈতিক সংকট ইতিমধ্যেই চরম পর্যায়ে পৌঁছেছে। ঝুঁকিতে রয়েছে স্পেনও। তবে গ্রিসের অর্থনীতি পুনরুদ্ধারে এখন সেখানকার আসন্ন পুননির্বাচনের দিকে তাকিয়ে আছে ইউরোপীয় নেতৃবৃন্দ। আগামী ১৭ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

কানাডার অর্থমন্ত্রী জিম ফ্লাহারতি সংবাদ মাধ্যমকে জানান, অর্থনৈতিক সমস্যার সমাধান খুঁজতে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ও ইটালির কেন্দ্রীয় ব্যাংকগুলির কর্মকর্তাগণ এ আলোচনায় বসবেন।

এসব ব্যাংকের তারল্য সংকট বিপদ সীমার নিচে নেমে গেছে। কিন্তু এখনো পর্যন্ত এ ব্যাপারে কোন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানালেন কানাডার অর্থমন্ত্রী জিম।

স্পেনের চলমান সংকটের ব্যাপারে জার্মানির বক্তব্য হচ্ছে, স্পেনের ব্যাংকের তারল্য সংকট নিরসনে তারা অর্থ সাহায্য নেবে কি নেবে না সেটা তাদের উপরই নির্ভর করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ