1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

ভারতে ৫ বছর থাকলেই নাগরিকত্ব!

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৫২ Time View

ভারতে অমুসলিম নাগরিকদের নাগরিকত্ব দেওয়া সংক্রান্ত বিলের প্রক্রিয়া চলছে। দেশটিতে অমুসলিম নাগরিকদের নাগরিকত্ব আরও সহজ করা হবে। মাত্র পাঁচ বছর আগে ভারতে আসলেই নাগরিকত্ব পেয়ে যাবেন তাঁরা। একটি সূত্র তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি বলছে, সংসদে আগামী সোমবার যে নাগরিকত্ব বিল পেশ হতে চলেছে, তাতেই নতুন শর্ত আরোপ করা হচ্ছে। আগে ভারতের নাগরিকত্ব পেতে কোনও শরণার্থীকে অন্তত ১১ বছর দেশটিতে থাকতে হতো। গত বছর সেই সময়সীমা কমিয়ে ৬ বছর করা হয়েছিল। এ বছর তা আরও কমানো হবে।

জানা গেছে, নতুন বিলে শর্ত দেওয়া হয়েছে ৩১ ডিসেম্বর ২০১৪ বা তার আগে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে যে সমস্ত অমুসলিম শরণার্থীরা ভারতে এসেছেন, তাঁদের প্রত্যেককেই নাগরিকত্ব দেওয়া হবে। অর্থাৎ, আপনি যদি হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পারসি বা জৈন ধর্মের লোক হন, এবং ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে থেকে ভারতে বসবাস করে থাকেন, তাহলেই আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন।

১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধন করেই এই নতুন সংশোধনী আনা হচ্ছে। ১৯৫৫ সালের আইন অনুযায়ী, শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পেত ১১ বছর থাকার পর। কিন্তু, নতুন বিল বলছে মাত্র ৫ বছর ভারতে থাকলেই নিঃশর্তে নাগরিকত্ব পেয়ে যাবে অমুসলিমরা। এক্ষেত্রে, শুধুমাত্র নিজেকে অমুসলিম বলে হলফনামা জমা দিলেই কাজ মিটে যাবে। কোনওরকম কাগজপত্রে জোগাড়ের ঝামেলাতেও পড়তে হবে না

এদিকে, রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মূলত হিন্দু সম্প্রদায়ের নাগরিকত্ব পেতে যাতে কোনও সমস্যা না হয়, সেজন্যই এমন নিয়ম আনতে চাইছে বিজেপি। এতে রাজনৈতিকভাবে বেশ খানিকটা সুবিধা পেয়ে যাবে গেরুয়া শিবির। বিশেষ করে এরাজ্যে হিন্দুদের যাতে কোনওরকম সমস্যায় পড়তে না হয়, তা নিশ্চিত করার জন্য বেশ কয়েকবার কেন্দ্রীয় নেতাদের দ্বারস্থও হয়েছেন রাজ্য বিজেপির নেতারা। সেকারণেই হয়তো, বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা গেরুয়া শিবিরের।

সূত্র : সংবাদ প্রতিদিন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ