1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

যে ভিক্ষুকের সততা লজ্জায় ফেলে দিলো কোটিপতিদেরকে!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ৫৫ Time View

সততার থেকে বড় সম্পদ কিছু হয় না। এই আদর্শের কথা ছোট থেকে শুনে আসলেও, জীবনে চলার পথে, এই শিক্ষা কোথাও যেন হারিয়ে যায় অনেকের ক্ষেত্রেই। তবে এই পরম শিক্ষা ভোলেননি বিশেষ ভাবে সক্ষম ভারতের এক ভিক্ষুক মহিলা। তাঁর সততা লজ্জায় ফেলে দেবে সেই সব মানুষদের যাঁরা দিনের পর দিন কর ফাঁকি দিয়ে দিব্যি দিন কাটাচ্ছেন।

মন্দিরের সামনে ভিক্ষা করে নিজের এবং বিশেষ ভাবে সক্ষম ছেলের পেট চালান জ্যোত্‍স্না গান্ধী। সেই জ্যোত্‍স্না গান্ধী মিটিয়ে দিলেন কয়েক হাজার টাকার মিউনিসিপাল ট্যাক্স। তবে এই পুরো টাকাটাই তিনি মিটিয়েছেন খুচরোয়।

পলিথিনের একটি ব্যাগে ১০, ২০, ৫০ টাকার নোট ছাড়াও ছিল বেশ কিছু খুচরো। ২০০৩ সাল থেকে তাঁর সম্পত্তি কর বাকি ছিল প্রায় ১৫ হাজার টাকা।

ভদোদরা মিউনিসিপাল কর্পোরেশনের সহ কমিশনার (রেভিনিউ) জিগনেশ গোহিল জানিয়েছেন, ’জ্য়োত্‍স্না দেবী জানতেনও না তিনি ২৫ শতাংশ ছাড় পান। এতদিন ওঁর কাছে কোনও বিল পাঠানো হয়নি। সম্প্রতি দক্ষিণ জোনের জন্যে বিল ছাড়া হয়। তারপরই বকেয়া মেটাতে হাজির হন তিনি।’ শুধু সম্পত্তি কর-ই নয়, নিয়মিত বিদ্যুত্‍ বিলও মেটান জ্যোত্‍স্না গান্ধী।

সূত্র: এই সময়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ