1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

ফেসবুকে আনফ্রেন্ড করায় বোনকে গুলি করে খুন!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৭৪ Time View

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একে অপরের ‘বন্ধু’ ছিলেন তারা। বাস্তব জীবনে ছিলেন দুই ভাই বোন। সম্প্রতি ভাইকে আনফ্রেন্ড করেন বোন। আর এ কারণে বোনকে গুলি করে হত্যা করেছেন ভাই। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় ঘটেছে এমন ঘটনা।

জানা গেছে, কিছুদিন আগে ভাই মোসে টনি ক্রোরকে আনফ্রেন্ড করে দেন বোন আমান্ডা ওয়েন। এরপর থ্যাঙ্কস গিভিংস ডে-র (২৮ নভেম্বর) উৎসব পালনে সন্তানকে নিয়ে বাপের বাড়ি আসেন আমান্ডা ওয়েন। এ সময় আনফ্রেন্ড করার বিষয় নিয়ে দুই ভাইবোনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোসে উত্তেজিত হয়ে বন্দুক বের করে বোন আমান্ডাকে গুলি করেন। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় মোসেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মোসের স্বজনরা বলছেন, মোসে তার পরিবারকে খুবই ভালবাসত। গুলি ভুল করে চলে গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ফেসবুকে আনফ্রেন্ড করার জন্যই মোসে গুলি চালিয়েছিলেন বলে পরিবারেরই এক সদস্য জানিয়েছেন।

এদিকে, বোনকে হত্যার দায়ে আদালতে তোলা হয়েছে মোসেকে।

সেখানে তিনি দাবি করেন, বন্দুক পরিষ্কার করতে গিয়ে ভুল করে গুলি চলে গিয়েছে। মোসেকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ