1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

ট্রুডোকে ‘দুমুখো’ বললেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৫৪ Time View

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ‘দুমুখো’ বলে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কানাডাসহ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের হাসাহাসির একটি ভিডিও প্রকাশের প্রেক্ষিতে এ মন্তব্য করেছেন তিনি।

কয়েকটি দেশের শীর্ষ নেতা ন্যাটো সম্মেলনের বৈঠক শুরুর আগে ট্রাম্পের একটি সংবাদ সম্মেলন নিয়ে কথা বলেন। সেটার ভিডিও একটি সম্প্রচারমাধ্যমে প্রকাশিত হয়। এ ঘটনার প্রতিক্রিয়ায় ওই মন্তব্য করেছেন ট্রাম্প।

ব্রিটেনের লন্ডনে বুধবার পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলন শুরু হয়েছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ২৯টি দেশের শীর্ষ নেতা যোগ দেন।

ওই ভিডিও প্রকাশের পর একটি নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করেন এবং ন্যাটো সম্মেলন ছেড়ে চলে যান মার্কিন প্রেসিডেন্ট।

কানাডার সম্প্রচারমাধ্যম সিবিসির টুইটারে ভিডিওটি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গেছে, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো, ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুত্তেসহ আরও কয়েকজন সম্মেলনের বৈঠক শুরুর আগে ট্রাম্পের তাএকটি সংবাদ সম্মেলন নিয়ে কথা বলছেন। সে সময় ট্রাম্পকে উপহাস করে কিছু কথা বলেন ট্রুডো। তাদের কথা যে রেকর্ড হচ্ছে সে সময় তা তারা কেউই বুঝতে পারেননি। পরে এটা প্রকাশিত হয়।

ভিডিওটি প্রকাশের পর এর প্রতিক্রিয়ায় ট্রুডোকে ‘একজন দুমুখো মানুষ’ বলে মন্তব্য করেন ট্রাম্প।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ