1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

কলকাতায় খুচরা বাজারে পেঁয়াজের কেজি ১৫০ টাকা হওয়ার শঙ্কা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৫৯ Time View

গত সপ্তাহে ভারতের কলকাতায় পেঁয়াজের দাম একশ টাকায় উঠে গিয়েছিল। তারপর দাম কিছুটা কমে যায়। কেজি প্রতি কলকাতা শহরে কোথাও ৮০ টাকা, আবার কোথাও ৯০ টাকায় পাওয়া যাচ্ছিল পেঁয়াজ। কিন্তু গতকাল মঙ্গলবার থেকে কলকাতার পাইকারি বাজারে যেভাবে পেঁয়াজের দাম আকাশছোঁয়া হয়েছে, তাতে পেঁয়াজের দাম কেজি প্রতি ১৫০ টাকা হয়ে যেতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

আজ বুধবার শহরের পাইকারি বাজারগুলোতেই পেঁয়াজ কেজি প্রতি ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে। খুচরা ব্যবসায়ীরা ৯০–১০০ টাকায় পেঁয়াজ কিনে বাজারে কত টাকায় বিক্রি করে, সেদিকে কড়া নজর রেখেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

তবে পাইকারি বাজারে যদি অগ্নিমূল্য হয়ে যায় পেঁয়াজের, তবে শহরে পেঁয়াজের দাম আদৌও নিয়ন্ত্রনে রাখা যাবে কি না, সেটা নিয়ে এরই মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। মহারাষ্ট্রেও পাইকারি বাজারে পেঁয়াজের দাম আরো বেশি।

কেজি প্রতি ১৩৫ টাকা। গত দুই মাস ধরে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। পাইকারি বাজারে এক সময় যে পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছিল, এখন তার দাম ১০০ টাকা ছুঁয়েছে। ফলে তার প্রভাব যে খুচরা বাজারেও পড়বে, আগে থেকেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা।

পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রেতাদের বক্তব্য, আগে যে পরিমাণে পেঁয়াজ আসছিল বাইরের রাজ্য থেকে, তা অনেকটাই কমে গেছে। ফলে একধাক্কায় দাম অনেকটা বেড়ে গেছে। কেন্দ্রীয় সরকারের এ বিষয়ে বিশেষ কোনো পদক্ষেপ চোখে না পড়লেও রাজ্য সরকারের সুফল পশ্চিমবঙ্গের স্টল থেকে কেজি প্রতি ৫৯ টাকায় পাওয়া যাচ্ছে পেঁয়াজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ